বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০১৪

______  হুঁশিয়ার ! হুঁশিয়ার ! ! হুঁশিয়ার ! ! !  _______
বাংলার বাতাসে হঠাৎ করিয়া একটি ‪#‎নতুন‬ এবং ‪#‎নান্দনিক‬ সমস্যার আবির্ভাব ঘটিয়াছে !
খুব বড় কোন সমস্যা নয় ! !
আজগর ভাই শুনে এক লাফ দিয়ে উঠলেন !
-ওহে বালক , কি সেই সমস্যা ?
-না , ইয়ে !
- কি ইয়ে ?
- না ইয়ে মানে হচ্ছে গিয়ে , ‪#‎হাম্বা_সমস্যা‬ ! ! !
- অউ ! তা ভুল বলিস নি কিন্তু !
- হুম , আমি এই সমস্যার ‪#‎অভিনব_শিকার‬ !
- ঘটনা clear cut করে বল ।
- না , হয়েছে কি আজ ঘুম থেকে উঠেই প্রথম কিন্তু হাম্বা ডাক শুনলাম !
- আরে গাধা , এখন তো হাম্বা শুনারই মৌসুম ! 
-জি , আপনার কথায় যথেষ্ট ‪#‎ভরবেগ‬ বিদ্যমান !  
- আবার ফাজলামো ?
- ওকে , তাহলে খুলেই বলি ।
- কুইক ।
-দেখুন আমার বাসা একটা ঝুপড়ি এলাকায় , মানুষ গোজারই ঠাই নেই , তার উপর কয়েকদিন থেকে এখানে চতুস্পদ প্রাণীর আগমন দেখা যাচ্ছে ! 
- হুম , তুই ঠিক বলেছিস ,আমাদের এলাকায় আগে এমন হত । এখন ঝেটিয়ে বিদায় করি সব ।
- কিন্তু ভাইয়া সেদিন যা হল তার পর কিছু একটা না করলেই নয় ।
- কি হল ? আমাকে বল ।
- ভাই কান্না পাচ্ছে ! 
- দুই দিন পর ভার্সিটিতে উঠবি এখনও তোর কান্না পায় !
- আচ্ছা তাহলে বলি ।
হয়েছে কি , সেদিন বাজারে গেলাম টুকটাক জিনিসপত্র কিনতে । তখন মাত্র গরু আসা শুরু হয়েছে ।আমাদের ঘিঞ্জি এলাকা কিনা , তাই খুব একটা পরিষ্কার থাকে না ।আমি শুটকি কিনে কেবল বাসার দিকে হাঁটা দিব , এমন সময় . . . . . . . . . . . . . . . !
-হুম , এমন সময় , . . . . . . . . . . . . !
কি হল ?
- দেখলাম , ট্রাক থেকে নেমে একটা পাগলা ষাঁড় আমার দিকে তেড়ে আসছে !   
- কি বলিস ? রশি বাধা ছিল না ?
- না গো ভাইজান ।
- তারপর , তারপর ?
- আমি লাল টি শার্ট পরে ছিলাম যে !
-আরে তারপর কি হল বল !
- আমি কিছু বুঝার আগেই ষাঁড়টা শিং বাঁকা করে গুঁতো দিতে এল !
-আর তুই কি করলি ?
- আমিও শিং দেখে ভয় পেয়ে দিলাম এক ভোঁ দৌড় !
- সাবাশ ! এই যাত্রায় বেঁচে গেলি ! 
- আরে নাহ ! পরের দৃশ্য আরও ভয়াবহ !
-আবার কি হল ? 
- দৌড় তো দিলাম , কিন্তু পদার্থবিজ্ঞানে ‪#‎ঘর্ষণ_বল‬ নামে এক বান্দর আছে , তার জন্যই পারলাম না !
এদিকে আবার ‪#‎গোবর_জল‬ ( ! ) নামে নতুন একধরণের দ্রবণ রাস্তায় পড়েছিল !  রকেটের বেগে দৌড়াতে গিয়ে ওইখানে ‪#‎ধপাস‬ ! ! ! !
- অ্যাঁ !
-অ্যাঁ নয় হ্যাঁ !
-তা কয় দিন আগে ঘটল ?
- এই তো ! ৩ দিন আগে !
- তোকে সমবেদনা জানানোর ভাষা আমার জানা নাই রে !
- দরকার নাই ভাই , এখন সুস্থ আছি ।
তবে এই কানে ধরে শপথ করলাম ঈদের নামাজের আগে আর ঘর থেকে বের হব না ! ! !
-হুম , গুড আইডিয়া । 

" যেখানে #গোবর_জল সেখানেই আপনার ধপাস হওয়ার সম্ভাবনা . . . . . . . . . . . . . .
‪#‎অতি_উজ্জ্বল‬ ! ! !   
সুতরাং , সাবধান ! ! !
‪#‎গোবরজল‬ থেকে দূরে থাকুন
এবং
আনন্দে ঈদ কাটান ! "
   
— feeling দুষ্টামি বন্ধুত্তের জন্য উপকারী 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন